সার্টিফায়েড আউটসোর্সিং প্রফেশনাল কোর্স

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩৩
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) ৬ মাস মেয়াদি ‘সার্টিফায়েড আউটসোর্সিং প্রফেশনাল’ কোর্স চালু করেছে। এই কোর্সে আউটসোর্সিং নিয়মাবলী থেকে শুরু করে আয় করা পর্যন্ত বিভিন্ন ধাপ হাতে-কলমে শেখানো হবে এবং বৈদেশিক মুদ্রা শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া পর্যন্ত সহযোগিতা করা হয়। এইচএসসি পাশ ও কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান থাকলে এ কোর্স করা যাবে। ফোন :৯১৩৮১৪০, ০১৭১৩৪৯৩১৬৩।