ছোটমণিদের সন্দেশ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৩
আদনানের সাফল্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত সম্প্রতি অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান লাভ করে আদনান। আদনান অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান ও যুব উন্নয়নের প্রশিক্ষক নাজমুন নাহার কাদীরের ছেলে। মেধাবী আদনানের শিশু আবৃত্তিকার হিসাবেও রয়েছে বিশেষ পরিচিতি। আদনান বর্তমানে কিশোরগঞ্জ সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। দৈনিক ইত্তেফাকের কচি-কাঁচার আসরের একজন সদস্য। পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ গুরুত্ব অনুধাবন করে সম্প্রতি শরীয়তপুর জেলার রুদ্রকর নীলমণি উচ্চ বিদ্যালয়ে এক উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে নবম শ্রেণির ছাত্রী ঝর্ণা আক্তার, বৃষ্টি সাহা এবং শিক্ষক সাইদ মাহমুদ ও সমরেন্দ্র দারিয়া সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। কবি মেহেদী মিজান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি পরিবেশ রক্ষায় গাছের অনন্য ভূমিকার কথা আলোচনা করে ছেলেমেয়েদের অধিকতর উদ্বুদ্ধকরণ এবং তাদের নিয়ে বিদ্যালয় ক্যাম্পাসে একটি নিম গাছের চারা লাগান। চারা রোপণ পদ্ধতি ও পরবর্তী পরিচর্যা সম্পর্কে আলোচনা করে বিদ্যালয়ের পাঁচ শতাধিক ছেলেমেয়ের প্রত্যেককে এই বছর অন্তত ৩টি করে ফলদ ও ভেষজ গাছের চারা রোপণে তিনি উত্সাহিত করেন। তিনি নিজ খরচে বিদ্যালয়ের ছেলেমেয়েদের একটি করে পেয়ারা গাছের চারা প্রদান করেন।