প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রস্তুতির নমুনা প্রশ্ন বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৪
সময় - ২.৩০ ঘণ্টা পূর্ণমান - ১০০ [দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক] ১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ ১x৪০ = ৪০ ১) জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য কী? (ক) বিশ্বশান্তি প্রতিষ্ঠা (খ) শিশুদের উন্নয়ন (গ) অর্থনৈতিক উন্নয়ন (ঘ) ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ২) জাতিসংঘের সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন কোন সংস্থার লক্ষ্য? (ক) জাতিসংঘ (খ) সার্ক (গ) ইউনিসেফ (ঘ) ইউনেস্কো ৩) কোনটি বিশ্ব ব্যাংকের কাজ? (ক) খাদ্য চাহিদা পূরণ (খ) বিশ্বের জনগণের স্বাস্থ্যের উন্নয়ন (গ) মহাসচিব নিয়োগ (ঘ) ঋণ ও সাহায্য প্রদান ৪) বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কাজ পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব কার? (ক) UNDP (খ) FAO (গ) ENESCO (ঘ) World Bank ৫) দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোথায় পারমাণবিক বোমা ফেলা হয়? (ক) জাপানে (খ) জার্মানিতে (গ) ইতালিতে (ঘ) রাশিয়ায় ৬) কত তারিখে জাতিসংঘ গঠিত হয়? (ক) ১ মার্চ ১৯৪৪ (খ) ৩ জুন ১৯৪৬ (গ) ১৩ সেপ্টেম্বর ১৯৪৫ (ঘ) ২৪ অক্টোবর ১৯৪৫ ৭) জাতিসংঘের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? (ক) নিউইয়র্ক (খ) জেনেভা (গ) টোকিও (ঘ) দিল্লি ৮) বাংলাদেশ কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে? (ক) ১৯৮২ সালে (খ) ১৯৮৪ সালে (গ) ১৯৮৬ সালে (ঘ) ১৯৮৮ সালে ৯) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? (ক) ৩টি (খ) ৪টি (গ) ৫টি (ঘ) ৬টি ১০) আন্তর্জাতিক আদালত মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমানা সংক্রান্ত একটি বিরোধের রায় দেয় কত সালে? (ক) ২০০৮ সালে (খ) ২০১০ সালে (গ) ২০১১ সালে (ঘ) ২০১২ সালে ১১) ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? (ক) প্যারিসে (খ) জেনেভায় (গ) ব্রাসেলসে (ঘ) নিউইয়র্কে ১২) কোন ধরনের দেশ জাতিসংঘের সদস্য হতে পারে? (ক) পরাধীন দেশ (খ) নির্ভরশীল দেশ (গ) উপনিবেশিক দেশ (ঘ) স্বাধীন দেশ ১৩)‘South Asian Association for Regional Co-operation’-এর সংক্ষিপ্ত রূপ কোনটি? (ক) SAARC (খ) SARC (গ) SRAAC (ঘ) SRAC ১৪) বিশ্বের শিশুদের উন্নয়নে কাজ করে কোন সংস্থা ? (ক) ইউএনডিপি (খ) ইউনিসেফ (গ) ইউনেস্কো (ঘ) জাতিসংঘ ১৫) জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কখন? (ক) ২৪ অক্টোবর ১৯৪৫ সালে (খ) ২১ নভেম্বর ১৯৪৬ সালে (গ) ২০ সেপ্টেম্বর ১৯৪৭ সালে (ঘ) ১০ ডিসেম্বর ১৯৪৮ সালে ১৬) বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত? (ক) ১৯১ (খ) ১৯২ (গ) ১৯৩ (ঘ) ১৯৪ ১৭) বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কখন? (ক) ১৯৭১ সালে (খ) ১৯৭২ সালে (গ) ১৯৭৩ সালে (ঘ) ১৯৭৪ সালে ১৮) সার্ক গঠিত হয়েছে কেন? (ক) ধর্মীয় কারণে(খ) সীমান্ত সুরক্ষার জন্য (গ) আঞ্চলিক সহযোগিতার জন্য (ঘ) রাজনৈতিক কারণে ১৯) বিশ্বের শিশুদের উন্নয়নে কাজ করা সংস্থাগুলোর মধ্যে নিচের কোন সংস্থাটি অধিক উপযোগী বলে তুমি মনে কর? (ক) ইউনেস্কো (খ) ইউনিসেফ (গ) ইউএনডিপি (ঘ) ডব্লিউ এইচও ২০) সীমা সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাগরিক হলে সে কোন দেশের নাগরিক? (ক) বাংলাদেশ (খ) ভারত (গ) নেপাল (ঘ) আফগানিস্তান ২১)প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে কোন সংস্থা? (ক) জাতিসংঘ (খ) সার্ক (গ) জাতিপুঞ্জ (ঘ)কমনওয়েলথ ২২) মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা কত নং সেক্টরের অন্তর্গত ছিল? (ক) ৩নং (খ) ৫নং (গ) ৬নং (ঘ) ৮নং ২৩) পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে? (ক) চন্দ্রিমা উদ্যানে (খ) রেসকোর্স ময়দানে (গ) পল্টনে (ঘ) রমনা উদ্যানে ২৪) রাজাকার বাহিনী গঠিত হয় কেন? (ক) মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে (খ) মুক্তিযুদ্ধ করতে (গ) পাক বাহিনীকে সাহায্য করতে (ঘ) পাক বাহিনীকে প্রতিহত করতে ২৫) কত সালে গণঅভ্যুত্থান হয়? (ক) ১৯৫২ সালে (খ) ১৯৬১ সালে (গ) ১৯৬৯ সালে (ঘ) ১৯৭২ সালে পরবর্তী অংশ আগামী শনিবার