ফড়িং ধরার দিন

আপডেট : ১৬ মে ২০১৯, ১৯:৪০

ঢোলক বাজে ঢুলি নাচে তা ধিনা ধিন ধিন

রোদ মেখেছে সবুজ পাতায় ফড়িং ধরার দিন।

ঘাসের ওপর পাখনা মেলে ফড়িং নাচে দুটি

তাদের কোনো বইখাতা নেই সব ক টা দিন ছুটি!

 

ফড়িং পিছে ছুটে ছুটে ক্লান্ত যখন মন

ঝিরি ঝিরি বাতাস দোলায় দূর্বাঘাসের বন।

ঘাস ডেকেছে আকাশটাকে বর্ষা লিখুক নাম

সুবাস ছড়ায় বুনোফুলে একশো কোটি দাম!

 

ফড়িং লুকায় ঝোপের পাশে হাওয়ায় উড়ে পাতা

আজ দুপুরে ফড়িং পাড়ায় রয়েছে হালখাতা।