সময় - ২ .৩০ঘণ্টা পূর্ণমান - ১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
গতকালের পর
১। সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখ: ১x৪০ = ৪০
১৬) স্বাধীনতার পর কতসালে প্রথম বাংলাদেশে আদমশুমারি অনুষ্ঠিত হয়?
(ক) ১৯৭২ সালে (খ) ১৯৭৩ সালে
(গ) ১৯৭৪ সালে (ঘ) ১৯৭৫ সালে
১৭) মানুষের সর্বপ্রথম মৌলিক চাহিদা কী?
(ক) চিকিত্সা (খ) বস্ত্র (গ) শিক্ষা (ঘ) খাদ্য
১৮) গত চল্লিশ বছরে বাংলাদেশে খাদ্য উত্পাদন কতগুণ বেড়েছে?
(ক) দ্বিগুণ (খ) তিনগুণ (গ) চারগুণ (ঘ) পাঁচগুণ
১৯)নিচের কোনটির নিঃসরণ বায়ু দূষণের প্রধান কারণ?
(ক) কার্বন ডাই-অক্সাইড (খ) নাইট্রোজেন
(গ) অক্সিজেন (ঘ) আর্গন
২০) বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে কোন ক্ষেত্রে উত্পাদন বাড়ানো সম্ভব হয়েছে?
(ক) কৃষিক্ষেত্রে (খ) গবেষণাক্ষেত্রে
(গ) চিকিত্সাক্ষেত্রে (ঘ) শিক্ষাক্ষেত্রে
২১)কম্পিউটার ও মোবাইলের প্রধান কাঁচামাল কী?
(ক) লোহা (খ) প্লাস্টিক (গ) তামা (ঘ) সিলিকন
২২) নিচের কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল?
(ক) আলো (খ) পানি(গ) বীজ (ঘ) খাদ্য
২৩) সবুজ পাতার ক্লোরোফিল নিচের কোন কাজে সহায়তা করে?
(ক) খাদ্য তৈরিতে (খ) বংশ বৃদ্ধিতে
(গ) শ্বাসকার্যে (ঘ) পরাগায়নে
২৪) উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়ায় অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?
(ক) আলো (খ) তাপ (গ) আদ্রতা (ঘ) অক্সিজেন
২৫) সকল প্রাণী খাদ্যের জন্য কোনটির উপর নির্ভরশীল?
(ক) পশু (খ) পাখি (গ) উদ্ভিদ (ঘ) পানি
২৬) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কোনটি গ্রহণ করে?
(ক) অক্সিজেন (খ) কার্বন ডাই-অক্সাইড
(গ) নাইট্রোজেন (ঘ) কার্বন মনোক্সাইড
২৭) কোনটি উদ্ভিদের পরাগায়নে ভূমিকা রাখে?
(ক) পাখি (খ) আলো
(গ) কার্বন ডাই-অক্সাইড (ঘ) অক্সিজেন
২৮)সকল উদ্ভিদ ও প্রাণীর শক্তির প্রধান উত্স কোনটি?
(ক) মাটি (খ) পানি (গ) বায়ু (ঘ) সূর্য
২৯) পরিবেশে খাদ্যশৃঙ্খলের প্রাথমিক স্তরে কে থাকে?
(ক) পাখি (খ) পশু (গ) উদ্ভিদ (ঘ) ঘাসফড়িং
৩০) উদ্ভিদ ও প্রাণী হতে আমরা কোনটি পেয়ে থাকি?
(ক) ওষুধ (খ) পানি(গ) আলো (ঘ) লবণ
৩১) খাদ্যশৃঙ্খলে ব্যাঙ কোনটির ওপর নির্ভরশীল?
(ক) তৃণজাতীয় উদ্ভিদ (খ) ঘাসফড়িং
(গ) সাপ (ঘ) শকুন
পরবর্তী অংশ আগামী শনিবার
