প্রসঙ্গ :সৃজনশীল প্রশ্নপদ্ধতি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৮
শ্রেণি : ৮ম রাতুলের অপরাধের ধরন পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করতে হলে প্রথমে দৃশ্যকল্প/উদ্দীপক অংশ ভালোভাবে পড়ে জানতে হবে রাতুল কে এবং সে কী করেছে। দৃশ্যকল্প পড়ে জানা গেল রাতুল অষ্টম শ্রেণির ছাত্র। তাহলে তার বয়স ১২ থেকে-১৬ বছরের মধ্যে এবং সে ব্যাগের দোকানীর চোখকে ফাঁকি দিয়ে স্কুলব্যাগ চুরি করে। এ চুরি করাটা অপরাধ। যেহেতু সে ১২-১৬ বছরের শিশু-কিশোর সেহেতু পাঠ্যবইয়ের আলোকে রাতুলের অপরাধের ধরন হচ্ছে কিশোর অপরাধ। অর্থাত্ এ ধরনের প্রশ্ন একটা নতুন পরিস্থিতি কেন্দ্রিক। ঐ পরিস্থিতিতে পাঠ্যবইয়ের জ্ঞান ও অনুধাবনের আলোকে শিক্ষার্থীদের উত্তর খুঁজে বের করতে হয়। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, রাতুলের মতো অপরাধ কর্ম প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা ও দায়িত্ব পালনের গুরুত্ব বিশ্লেষণ কর। এ অংশে কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়া এবং সন্তানের প্রতি কর্তব্য পালনের গুরুত্ব বিশ্লেষণ করতে বলা হয়েছে। এখানে গুরুত্বের কথা একাধিক আঙ্গিকে ভেবে দেখতে হবে। আর তা সফলভাবে করা গেলে পূর্ণ নম্বর প্রাপ্তি সম্ভব। এ পর্যায়ে নবম ও দশম শ্রেণির ইসলাম শিক্ষা বিষয়ের একই পাঠ্যবস্তু অবলম্বনে দু’টি সৃজনশীল প্রশ্ন নমুনা আকারে নিচে সন্নিবেশিত হলো: বিষয় : ইসলাম শিক্ষা, অধ্যায়-৫ (জীবনাদর্শ) শ্রেণি :৯ম টেলিভিশনের পর্দায় সরকার ও বিরোধী দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং একের দোষ অন্যের ওপর চাপানোর ঘটনা দেখে নাবিদ চিন্তিত হয়ে পড়ে। সে তার বাবার কাছে এর প্রতিকার জানতে চায়। তার বাবা বললেন, “হযরত উমরের (রা.) রাষ্ট্র পরিচালনার নীতি ও আদর্শ গ্রহণ করলে এর অবসান ঘটতে পারে। কারণ উমর (রা.) ছিলেন আদর্শ শাসক।” ক. হযরত উমর (রা.) উপাধি কী ছিল? খ. তাঁর প্রজাবাত্সল্যের একটি নজির বর্ণনা কর। গ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির অবসানে হযরত উমর (রা.) কোন নীতি গুরুত্বপূর্ণ এবং কেন? ঘ. হযরত উমর (রা.) সম্পর্কে নাবিদের বাবার উক্তিটি মূল্যায়ন কর। রসূলপুর ইউনিয়নের দরিদ্র পরিবারগুলো সারা বছর দুঃখে-কষ্টের মধ্যে জীবন যাপন করে। এসব পরিবারের মধ্যে এমনও পরিবার আছে যারা দিনে একবেলা বা আধাপেটা খেয়ে বেঁচে আছে। এই ইউনিয়নের চেয়ারম্যান মি. আলম এদের কোন খোঁজ-খবর নেন না। কিন্তু তিনি তাঁর ইউনিয়নে অপরাধ দমনে সুষ্ঠুভাবে বিচারকার্য পরিচালনা করেন। একদিন তার পুত্র একটি মেয়েকে দেখে অশ্লীল উক্তি করেছে এমন অভিযোগ পেয়ে তিনি তাত্ক্ষণিক পুত্রকে ডেকে এনে জনসমক্ষে প্রহার করেন। ক. কোন খলিফাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়? খ. “শিশু মুহাম্মদ (স.) ছিলেন ইনসাফের এক অনুপম দৃষ্টান্ত।”- উক্তিটি বর্ণনা কর। গ. অপরাধ দমনে মি. আলমের মধ্যে হযরত উমর (রা.) কোন আদর্শ পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর। ঘ. মি. আলমের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে হযরত উমর (রা.) স্বাতন্ত্র্য বিশ্লেষণ কর। উপরের দুটি প্রশ্ন পাঠ্যবইয়ের একই বিষয়বস্তু অবলম্বনে করা হয়েছে। কিন্তু দুটো প্রশ্নের উত্তর সম্পূর্ণ ভিন্ন হবে। এভাবে প্রশ্নের ভিন্নতা থাকলেও প্রশ্নের উত্তরদানে যে উত্স তোমরা ব্যবহার করছো তা কিন্তু তোমার পাঠ্যবই। অতএব, পাঠ্যবইয়ের বিষয়বস্তু খন্ডিতভাবে আয়ত্ত না করে পুরোপুরি আয়ত্ত করলে কোন ভয় থাকবে না।