সম্প্রতি টটেনহ্যাম ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ওয়েলসের ফুটবলার গ্যারেথ বেল। গিনেজের জন্য এটা হয়তো সংবাদ হওয়ার মতো কিছু নয়। তবে যে অংকের বিনিময়ে তিনি দলবদলের এই কাজটি করেছেন সেই টাকার অংকটিই জন্ম দিয়েছে সর্বকালের সবচেয়ে বেশি অর্থের বিনিময়ে দলবদলের। রিয়েল মাদ্রিদের জার্সি গায়ে বেলকে খেলার মাঠে নামাতে দলটি ইতোমধ্যেই পরিশোধ করেছে ৮৫.৩ মিলিয়ন পাউন্ড বা ১৩২.৯ মিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ। আর এরই মাধ্যমে তিনি পেছনে ফেললেন আরেক জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ৮০ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফি’র পূর্বোক্ত রেকর্ডটিকে।
