জোকস

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৯
 শিক্ষক : বল তো সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন? ছাত্র :আমি পরীক্ষায় পাস করি না বলে। শিক্ষক :কেন? ছাত্র :কারণ, আম্মু বলেছেন আমি যেদিন পরীক্ষায় পাস করব, সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে। তিন বছর ধরে আমি ফেল করে একই ক্লাসে আছি। তাই সূর্যও পশ্চিম দিক ওঠে না।  বাবা-ছেলে দাবা খেলছে। ছেলের চালে বাবার প্রায় হেরে যাওয়ার অবস্থা। ছেলে বাবার মন্ত্রীকে আটকে একটা চাল দিয়ে বলল, ‘বাবা তোমার মন্ত্রী বিপদের মধ্যে আছে।’ বাবা রাগে কিড়মিড় করে বলল, ‘তোর দাঁতগুলোও বিপদের মধ্যে আছে!’  টিচার :এই বল্টু, তুমি আজ ক্লাসে কথা বলছ কেন? তুমি তো এতদিন ক্লাসে কখনও কথা বলতে না। সব সময় মাথা নিচু করে আমার লেকচার শুনতে! তাহলে আজ কী হলো? বল্টু :আসলে স্যার, আজ আমার মোবাইলের ইন্টারনেট প্যাকেজের ডেট শেষ হয়ে গেছে। তাই মাথা নিচু করে নেট ব্রাউজ করতে পারছি না!  প্রথম জন :ঘোড়ার মাথা উত্তর দিকে মুখ করে থাকলে লেজের মুখ কোনদিকে ? দ্বিতীয় জন :এ তো খুব সোজা, দক্ষিণ দিকে। প্রথম জন :হলো না, লেজের মুখ থাকবে মাটির দিকে।