মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের আইপিও অনুমোদন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৪
মোজাফফর হোসাইন স্পিনিং মিলসকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল কমিশনের ৪৯১তম সভায় এ অনুমোদন দেয়া হয়। এছাড়া বিএসআরএস মিউচুয়াল ফান্ডের অবলুপ্তির সিদ্ধান্তও গৃহীত হয়েছে সভায়। সভার সিদ্ধান্ত সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস আইপিও থেকে ২৭ কোটি ৫০ লাখ টাকা বাজার থেকে সংগ্রহ করবে। এ অর্থ মেয়াদী ঋণ পরিশোধ এবং আইপিও খরচ বাবদ ব্যবহার করবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ৭৫ লাখ শেয়ার আইপিওর মাধ্যমে ছাড়বে। বিডিবিএল পরিচালিত প্রথম বিএসআরএস মিউচুয়াল ফান্ডটির অবলুপ্তির সিদ্ধান্তও সভায় গৃহীত হয়েছে। এছাড়া এসইসি বিধিমালা অমান্য করে অতিরিক্ত মার্জিন ঋণ দেয়ায় এনবিএল সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্তও নিয়েছে বিএসইসি।