আমার দাদুর ইচ্ছে হলে
ঘুরতে যেত জঙ্গলে
আমরা এখন উড়ে বেড়াই
চাঁদের পাহাড়-মঙ্গলে।
আমার দাদুর খেলনা ছিল
একটা কাঠের ঘোড়া
আমরা খেলি মাউস-মেগা
ডিভাইস দিয়ে জোড়া।
আমার দাদুর দস্যি বিকেল,
খেলত সবাই মাঠে
আমার বিকেল মনিটরের
গেম-রেসিং-এ কাটে।
আমার দাদুর ছোট্টবেলা
কাটত খেলাচ্ছলে
আমার বেলা ডিজিটালে
বন্দি জীবন চলে।
