রায়পুরায় ডাকাতির ঘটনায় আটককৃত নৌকা নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। জল ও স্থলপথ পেরিয়ে থানা চত্বর পর্যন্ত নৌকা পৌঁছাতে হাঁপিয়ে উঠেছে পুলিশসহ অন্তত ২০/২৫ জন গ্রাম পুলিশ। থানার সেকেন্ড অফিসার ও এ মামলার তদন্ত কর্মকর্তা মোঃ মহসিন মিয়া জানান, প্রায় একবছর আগে উপজেলার আলগীচর নামক স্থানে ডাকাতি করে যাওয়ার সময় রায়পুরার বাহ্মণবাড়ীয় জেলার আশুগঞ্জ থানা পুলিশ ৩ ডাকাতসহ একটি নৌকা আটক করে। পরে আটককৃত ডাকাতদের রায়পুরা থানা পুলিশের কাছে সৌপর্দ করে আশুগঞ্জ থানা পুলিশ। এ মামলায় ডাকাতদের ব্যবহূত জব্দকৃত নৌকাটি আশুগঞ্জ থানা থেকে রায়পুরা থানা চত্বর পর্যন্ত নিয়ে আসতে অসহনীয় দুর্ভোগের শিকার হয়েছে থানা পুলিশসহ অন্তত ২০/২৫ জন গ্রাম পুলিশ। দুর্ভোগের শিকার কয়েক গ্রাম পুলিশ বলেন, জলপথে আসতে সহজ হলেও স্থলপথে টেনে-হিঁচড়ে নৌকাটি থানা পর্যন্ত আনতে গিয়ে আমরা হাঁপিয়ে উঠেছি।
