রংপুরের পীরগাছায় পারিবারিক কলহের জের ধরে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যা। সোমবার উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এব্যাপারে পীরগাছা থানায় মামলা দায়ের হয়েছে। উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের মৃত খগেন চন্দ্রের ছেলে চন্দন চন্দ্রের সাথে ৯ বছর আগে একই উপজেলার দামুরচাকলা গ্রামের প্রকাশ চন্দ্রের মেয়ে লিপি রানীর (২৮) বিয়ে হয়। এক বছর আগে চন্দ্রন চন্দ্র মারা যায়। পরে গত ৫ মাস আগে লিপি রানী স্বামীর ছোট ভাই লক্ষণ চন্দ্র্রকে বিয়ে করেন। সোমবার রাতে লক্ষণ চন্দ্র পারিবারিক কলহের জের ধরে স্ত্রী লিপি রানীকে পিটিয়ে হত্যা করে। পীরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
