উপজেলার কাজীবাচা নদীতে খেয়া দূর্ঘটনায় নিখোঁজ ঠিকাদার কেফায়েত হোসেনের লাশ ৮ দিন উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসী লাশটি উদ্ধার করে। এসময় তীরে শত শত নারী পূরুষ ভিড় জমায়। গত ২৬ আগষ্ট খেয়া পারের সময় প্রবল স্রোতের তোড়ে সেটি কাত হয়ে গেলে ৪০/৫০ জন যাত্রী নদীতে পড়ে যায়। তিন দিন পর ৬ জনের লাশ পাওয়া গেলেও কেফায়েত নিঁখোজ ছিলেন। লাশ উদ্ধারের পর বিরাট গ্রামে দাফন করা হয়।
