কাউখালীতে জেপির কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৮
কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে গতকাল মঙ্গলবার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আঃ করিম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। সভায় বক্তব্য রাখেন জেপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু, অধ্যক্ষ আঃ সামাদ, জাহিদ হোসেন সিকদার, শ্রমিক পার্টির সভাপতি হারুন আর রশীদ, ইউনিয়ন জেপির সভাপতি আঃ কুদ্দুস খান, মাওলানা দেলোয়ার হোসেন, বাশার সিকদার, সাবেক ইউপি সদস্য মোক্তার হোসেন, মত্স্যজীবী পার্টির সভাপতি আঃ ওয়াদুদ, জামাল হোসেন প্রমুখ। বক্তারা জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান। পরে হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের গণসংযোগ ও তদারকির জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।