শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে মাদক মামলার আসামির ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। প্রিজন সেল কর্তৃপক্ষ জানায়, নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা আব্দুল গনির ছেলে মাদক মামলার হাজতি আসামি জাসেমকে (৩২) এলার্জিজনিত কারণে গত রবিবার সকালে শেবাচিম হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়। পরে রাত আড়াইটায় হূদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. রনজিত্ জানান। নিহতের ভাই সাদ্দাম হোসেনের অভিযোগ, তাদের সাথে জমি নিয়ে স্থানীয় কয়েকজন ছাত্রলীগ নেতার বিরোধ রয়েছে। এর জের ধরে ‘ষড়যন্ত্র’ করে গত ৩০ জুলাই ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
