শোক সংবাদ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩০
রকিবউদ্দীন পাঠান দাউদকান্দি উপজেলার চরমাহমুদ্দী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রকিবউদ্দীন পাঠান মঙ্গলবার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে....রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৫ কন্যা, স্ত্রী রেখে গেছেন। জানাজা শেষে তাকে চরমাহমুদ্দী পাঁচানী গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ বি এম ইউসুফ নোয়াখালীর চৌমুহনী পৌরসভার দুইবার নির্বাচিত চেয়ারম্যান এ বি এম ইউসুফ (৭০) গত শনিবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে ৩ ছেলে, ২ মেয়ে, স্ত্রী রেখে যান। একরাম উদ্দিন আহমদ সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের সাবেক সভাপতি, জেলা পল্লী বিদ্যুত্ সমিতির চেয়ারম্যান ও দৈনিক যুগভেরী পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি একরাম উদ্দিন আহমদ (৬৬) গত শনিবার সিলেটের এক ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ মেয়ে রেখে গেছেন। মফিজা খাতুন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানের শাশুড়ী এবং সদর উপজেলার বিনোদপুর ইউপি চেয়ারম্যান সলিমুল্যাহ বাহার হিরনের মাতা মফিজা খাতুন (৮৮) সোমবার নিজ বাড়ি লালপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ কন্যা ও ২ পুত্র রেখে যান। আব্দুল হালিম ঢাকার কাগজ ব্যবসায়ী আব্দুল হালিম (৫৬) গত সোমবার রাতে মালিবাগের ২০১ নম্বর বাড়িতে হূদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।