বরগুনা-২ আসন আওয়ামী লীগের প্রার্থী হাচানুর রহমান

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১০
বরগুনা-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শওকত হাচানুর রহমান রিমন। তিনি পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান। গতকাল মঙ্গলবার রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের মুলতবি সভায় প্রার্থী মনোনয়নের এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এই উপনির্বাচনে ১৬ জন দলের মনোনয়ন চেয়ে আবেদন করেন। সোমবার দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় তাদের সাক্ষাত্কার নেয়া হয়। এরপর সভা মুলতবি করা হয়। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত মুলতবি সভায় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়।