নোবেলজয়ী অর্থনীতিবিদ রোনাল্ড কোসের মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৫
ব্রিটেনে জন্মগ্রহণকারী মার্কিন অর্থনীতিবিদ রোনাল্ড কোস আর নেই। তিনি গতকাল শিকাগোতে পরলোকগমণ করেন। প্রখ্যাত এই অর্থনীতিবিদ ১৯৯১ সালে নোবেল পুরস্কার লাভ করেন। তার বয়স হয়েছিল ১০২ বছর। ইউনিভার্সিটি অব শিকাগো একথা জানায়। খবর এএফপির। ইউনিভার্সিটি অব লন্ডন ও লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়াশোনা করেছেন কোস । তিনি ১৯৬০ সালে ‘দ্য প্রবলেম অব সোসাল কস্ট’ নিবন্ধের জন্য খ্যাতি অর্জন করেন যা বিখ্যাত কোস উপপাদ্যের ভিত্তি। শিকাগোর মারিয়ন রুথ হারটুঙ্গকে বিয়ের পর কোস ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্র চলে যান তিনি। সেখানে তিনি ১৯৬৪ সাল থেকে ইউনিভার্সিটি অব বাফেলো, ইউনির্ভাসিটি অব ভার্জিনিয়া, ও ইউনিভার্সিটি অব শিকাগোতে অধ্যাপনা করেন। তিনি ১৯১২ সালের মে মাসে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেন।