পুতিন-মেদভেদেভের অন্তর্বাসের পেইন্টিং প্রদর্শনী করায়...

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৭
রাশিয়ার একটি জাদুঘরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদের মানহানিকর চিত্রকর্ম প্রদর্শন করায় জাদুঘরের পরিচালককে আটক করে পুলিশ। তবে পরে তাকে ছেড়ে দেয়া হয়। গত এক সপ্তাহ আগে ছবিটির প্রদর্শণী করা হলে পুলিশ সেখানে অভিযান চালায় এবং চিত্রকর্ম সরিয়ে ফেলে। এর দুই দিন পর চিত্রকর্মটির শিল্পী কনস্ট্যানটিন আলতুনিন পালিয়ে ফ্রান্সে চলে যান এবং জানান, তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চাইবেন। কারণ তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা হতে পারে। গতকাল মঙ্গলবার জাদুঘরটির প্রতিষ্ঠাতা আলেক্সাজান্ডার দনোস্কি জানিয়েছেন, এর পরিচালক তাতিয়ানা তিতোভাকে আটক করার চার ঘন্টা পর ছেড়ে দেয়া হয়। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে পুলিশ সে সম্পর্কে কিছু জানায়নি। তবে দেশটির সরকারি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে পুলিশ জানিয়েছে, তাতিয়ানাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়নি। সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়। চিত্রকর্মে দেখা যায়, নারী বেশে পুতিন ব্রা-পেন্টি পরা মেদভেদেভকে চুল আঁচড়ে দিচ্ছেন! -এএফপি