জীবন অনেক সময়ে রূঢ় হয়ে ওঠে, আশীর্বাদ কোনো
কাজে লাগে না, প্রতিশ্রুতিতেও বিশ্বাস থাকে না,
বিজ্ঞাপনগুলো অক্ষরহীন হয়ে পড়ে, লাগে টাকা ও
পয়সা, এমন রিয়েলিটি অর্থবহ হয়ে ওঠে, মূল্যবান হয়ে
ওঠে; শেষতক জীবনের অর্থ পাল্টে যায়—গিরগিটির
রং পাল্টানোর মতন! মাথার ওপর থাকা মাতব্বরও
কোনো কাজে লাগে না, তখন জীবনও বলে—জামাটা
পাল্টাও, অন্তর্বাসও!
