হিম হিম শৈত্যপ্রবাহ
এক চুমুকে পান করল দুপুরটুকু
ইশ! ভালোবাসায় এমন জল ঢালতে আছে!
আমি রোদের শেষে চোখ পেতে দিয়ে থাকি
অবাক মনটা তা তা থই থই নাচে
হিমবায়ুটা কানের পাশে তখনো গুনগুন
বলি, তোর শরীরে রোদ বেঁধেছে ঘর
উষ্ণতাতে মন পেতে দে, মনের কথা শুন
রাত্রি যখন পায়ে পায়ে ঘুমগাঢ় মৌতাত
একজোড়া বুক একজোড়া নাক
মিলিত প্রশ্বাস।
চলে যাওয়া দুপুরটা ঠিক মাঝরাত্রে আসে
পুড়তে থাকা জ্বরের শরীর শৈতবায়ু যাচে।
