আমাদের দেশে একেবারেই প্রচলিত নয় বলে ক্যাসিনো বা ক্যাসিনোর চিপ এই দুটো বিষয় সম্পর্কেই অধিকাংশ পাঠকের জানা থাকার কথা নয়। তবে হলিউডি মুভির সুবাদে যারা এই ক্যাসিনো সংস্কৃতির সাথে একটু আধটু পরিচিত তারা হয়তো দেখে থাকবেন যে ক্যাসিনোগুলোতে টেবিলের ওপর বাজির দর বোঝাতে প্রায়ই এক ধরনের গোলাকার মুদ্রা সদৃশ চিপ রাখা হয়। আর এই ক্যাসিনো চিপের ক্ষেত্রেই সবচেয়ে মূল্যবান চিপ হিসেবে গিনেজ বুকে নাম লিখিয়েছে কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের থর্নহিলের অধিবাসী জেরাল্ড এন লেভি। তার ডিজাইন করা ২২ ক্যারেটের পিঙ্ক স্টেইন ফিনিশড গোল্ড ডিস্কটির মূল্য ছিল প্রায় সাড়ে চার লাখ ডলার।
