জোকস

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩৬
 এক কিপটে গেছে চিরুনি কিনতে। কিপটে :ভাই সাহেব, আমার একটা নতুন চিরুনি দরকার। পুরোনোটার একটা কাঁটা ভেঙে গেছে... দোকানদার :একটা কাঁটা ভেঙে গেছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল আঁচড়ে নেওয়া যায়। কিপটে :না রে, ভাই, ওটাই আমার চিরুনির শেষ কাঁটা ছিল যে!  মহিলা :কি চাই? কাকে দরকার? লোক :সালাম সাহেবকে দরকার। উনি কি ঘরে আছেন? মহিলা :কেন, কি দরকার শুনি? লোক :না, মানে, সামান্য কিছু টাকা... মহিলা :নেই, সাহেব বাড়িতে নেই। গতরাতে তিনি লন্ডন গিয়েছেন। লোক :ওনার কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম। সেটা সোধ করতে এসেছি। মহিলা :সমস্যা নেই তো, কাল লন্ডন যাবার সময় এয়ারপোর্টে ফ্লাইট মিস করেছে। সকালেই আবার ফিরে এসেছে...।  এক চোর গভীর রাতে এক বাড়িতে চুরি করতে গেল। ওখানে আলমারি খুলতে গিয়ে হঠাত্ একটা লেখার দিকে চোখ পড়ল তার যেখানে লেখা ছিল ‘এই বাটন টিপলে আলমারি খুলে যাবে’। কিন্তু বাটনটিতে চাপ দেয়ার সাথে সাথেই বিকট শব্দে সাইরেন বেজে উঠল এবং পুলিশ এসে চোরটাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। তবে যাবার সময় চোরটা বিড়বিড় করে বলতে লাগল, ‘দুনিয়া থেকে আসলেই মনুষ্যত্ব উঠে গেছে। কাউকেই এখন আর বিশ্বাস করা যায় না।