মাইওয়ান এনার্জি লিমিটেড
চাকরির শিরোনাম :ম্যানেজার (অ্যাকাউন্টস)
খালি পদের সংখ্যা :০১
শিক্ষাগত যোগ্যতা :এমবিএ/ স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং)/সিএ (সিসি)। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা :সংশ্লিষ্ট বিভাগে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
বিশেষ যোগ্যতা :ট্যালি সফটওয়্যার পরিচালনার দক্ষতা থাকতে হবে। বেতনসীমা :আলোচনা সাপেক্ষে
কর্মস্থল :ঢাকা
উত্স :দৈনিক প্রথম আলো (বুধবার, ২১ আগস্ট, ২০১৩)
আবেদনের নিয়ম :আগ্রহী প্রার্থীগণকে ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপিসহ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক ‘ব্যবস্থাপক, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ’ বরাবর পাঠাতে হবে। [email protected] ইমেইল ঠিকানায়ও আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ :৭ সেপ্টেম্বর, ২০১৩ (শনিবার)।
কোম্পানির ঠিকানা :১১২, এয়ারপোর্ট রোড (৩য় তলা), বিজয় সরণী, তেজগাঁও, ঢাকা-১২১৫।
রহমান অ্যানিম্যাল ফিড ল্যাবরেটরিজ, চট্টগ্রাম
চাকরির শিরোনাম :সিনিয়ার ল্যাব টেকনিশিয়ান
খালি পদের সংখ্যা :২
শিক্ষাগত যোগ্যতা :এইচএসসি/ এসএসসি (বিজ্ঞান বিভাগ)
অভিজ্ঞতা :ফিড মিল/অ্যানিম্যাল ফিড ল্যাবরেটরিতে সিনিয়ার ল্যাব টেকনিশিয়ান হিসেবে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনসীমা :আলোচনা সাপেক্ষে
কর্মস্থল :বাংলাদেশের যেকোনো স্থানে
উত্স :আজাদী (চট্টগ্রাম) (শনিবার, ২৪ আগস্ট, ২০১৩)
আবেদনের নিয়ম :আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যাদিসহ প্রতিষ্ঠানের ঠিকানায় আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ :৮ সেপ্টেম্বর, ২০১৩ (রবিবার)
কোম্পানির ঠিকানা :মুন্নি প্লাজা (৬ষ্ঠ তলা), প্রবর্তক এভিনিউ, নাসিরাবাদ, চট্টগ্রাম।
ন্যাশনাল গার্লস কলেজ
চাকরির শিরোনাম :প্রভাষক (গার্হস্থ্য অর্থনীতি)
খালি পদের সংখ্যা :১
শিক্ষাগত যোগ্যতা :বিধি মোতাবেক
কর্মস্থল :ঢাকা
উত্স :দৈনিক প্রথম আলো (রবিবার, ২৫ আগস্ট, ২০১৩)
আবেদনের নিয়ম :সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল পরীক্ষার সনদের সত্যায়িত অনুলিপি, অভিজ্ঞতা ও চারিত্রিক সনদ, ৩০০/- টাকার অফেরতযোগ্য পে-অর্ডার/ ব্যাংক ড্রাফটসহ সভাপতি বরাবর আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ :বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
কোম্পানির ঠিকানা :৩৭৭-৩৭৮ দক্ষিণ বনশ্রী, ব্লক-কে, মেইন রোড, ঢাকা- ১২২৯।
দীপশিখা
চাকরির শিরোনাম :জরিপ কর্মী
খালি পদের সংখ্যা :০৫
শিক্ষাগত যোগ্যতা :সর্বনিম্ন এইচএসসি পাশ।
অভিজ্ঞতা :সার্ভে বা জরিপ কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। গ্রাম পর্যায়ে যোগাযোগ, অবস্থান ও কাজ করার পূর্ণ মানসিকতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা :কর্ম এলকায় অবস্থান করতে হবে। বাই-সাইকেল চালনায় অভিজ্ঞ হতে হবে।
কর্মস্থল :বাংলাদেশের যেকোনো স্থান
উত্স :দৈনিক করতোয়া (মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩)
আবেদনের নিয়ম :আগ্রহী প্রার্থীদের দুই কপি পূর্ণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের সত্যায়িত ফটোকপিসহ ‘নির্বাহী পরিচালক, দীপশিখা, আঞ্চলিক কার্যালয়, সুইহারী, দিনাজপুর’ বরাবর আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ :১ সেপ্টেম্বর, ২০১৩ (রবিবার)
কোম্পানির তথ্য :দীপশিখা
ঠিকানা :সুইহারী, দিনাজপুর।
হান্নান গ্রুপ অব কোম্পানি
চাকরির শিরোনাম :ইয়ার্ন কন্ট্রোলার
খালি পদের সংখ্যা :৬
শিক্ষাগত যোগ্যতা :ডিগ্রি/মাস্টার্স
অভিজ্ঞতা :প্রতিষ্ঠিত সোয়েটার্স শিল্প প্রতিষ্ঠানে ইয়ার্ন কন্ট্রোলার হিসেবে কর্মরত প্রার্থীদের অগ্রধিকার
অন্যান্য যোগ্যতা :ইংরেজিতে দক্ষতা
কর্মস্থল :গাজীপুর
উত্স :বিডিজবস অনলাইন পোস্টিং (মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৩)
আবেদনের নিয়ম :আগ্রহী প্রার্থীকে ছবি ও জীবন বৃত্তান্তসহ [email protected] ইমেইল ঠিকানায় আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ :১০ সেপ্টেম্বর, ২০১৩ (মঙ্গলবার)
ঠিকানা :বোর্ডবাজার, গাজীপুর।
