সপ্তাহের সেরা চাকরি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৬
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন চাকরির শিরোনাম :ঊর্ধ্বতন চিকিত্সা কর্মকর্তা খালি পদের সংখ্যা :১ শিক্ষাগত যোগ্যতা :চিকিত্সা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি/ডিপ্লোমাসহ পরমাণু চিকিত্সা ক্ষেত্রে উক্ত ডিগ্রি/ডিপ্লোমা। পরবর্তী কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। বয়স সীমা :অনুর্ধ্ব ৩৬ বছর, বিশেষ বিবেচনায় ৩৮ বছর পর্যন্ত শিথিলযোগ্য বেতন : সাকুল্যে ২৯,৩৭৫/- (স্কেল ১৮৫০০-২৯৭০০) বিশেষ তথ্য :বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে বাস্তবায়নাধীন ‘কক্সবাজারে পরমাণু চিকিত্সা কেন্দ্র ও একটি স্টেরাইল ইনসেক্ট টেকনিক ইউনিট স্থাপন’ শীর্ষক প্রকল্পের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ। কর্মস্থল :কক্সবাজার উত্স :দৈনিক ইত্তেফাক (মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৩) আবেদনের নিয়ম :প্রার্থীকে নিজের নাম, পিতা/স্বামীর নাম, জন্মতারিখ ও বয়স, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ধর্ম, জাতীয়তা, বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক সাদা কাগজে প্রকল্প পরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ :২২ সেপ্টেম্বর