ভারতীয় রেলওয়ের এ্যাডভাইজার চন্দ্রিমা রায়ের সাথে নওয়াপাড়ার ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি আবদুল গনি সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ের জেডিজি (অপারেশন) হাবিবুর রহমান, সিএমই দুলাল রায়, এডিশনাল সিওপিএস মোশাররফ হোসেন, ডিআরএম পঙ্কজ কুমার সাহা, সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেনসহ বিশিষ্ট আমদানিকারকগণ। ব্যবসায়ীরা ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি সুবিধার্থে নওয়াপাড়া কন্টেনার ইয়ার্ড নির্মাণের দাবি জানান।
