ঝিনাইদহের কালীগঞ্জ ২নং জামাল ইউনিয়ন পরিষদে মঙ্গলবার রাতে এল জি এসপি বরাদ্দ থেকে ৩ জন প্রতিবন্ধী ও হতদরিদ্র মহিলাদের মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এরাদুল হক। সভাপতিত্ব করেন জামাল ইউনিয়নের চেয়ারম্যান সহিদুল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, আঃ লীগ নেতা আনন্দ মোহন ঘোষ। এ ছাড়া স্থানীয় নির্বাচিত কাউন্সিলর ও এলাকার সধীজন উপস্থিত ছিলেন।
