আজ বুধবার থেকে শুরু হচ্ছে ১৮তম সোনাহাট স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিক পণ্য আমদানি-রপ্তানি।
সেইসাথে পূরণ হচ্ছে উত্তর জনপদের উপেক্ষিত মানুষের বহুল প্রতীক্ষিত স্বপ্ন। সিএন্ডএফ এসোসিয়েশন সোনাহাট স্থলবন্দর আয়োজিত শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার এনামুল হক, ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ আব্দুল্লাহ আল মাহ্মুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেএম এরশাদ আহসান হাবীব। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রংপুর কাস্টমস কমিশনারকে ৪ আগষ্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব কাজী মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত একটি আদেশে এ নির্দেশনা দেয়।
২০১২ সালের ২৫ অক্টোবর নৌ-পরিবহন মন্ত্রণালয়ের স্থলবন্দর শাখা প্রজ্ঞাপনের মাধ্যমে সোনাহাট শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা করে। ১৭ নভেম্বর নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি ফলক উন্মোচন করেন।
