সাতক্ষীরা এম আলি পলি ক্লিনিকে বুধবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের জন্য ফ্রি চিকিত্সা ক্যাম্প। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্লাষ্টিক সার্জারী বিভাগের অধ্যাপক ডা. শরীফ হাসানের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট মেডিক্যাল টিম এ চিকিত্সা সেবা প্রদান করছেন।
তার সহযোগী অন্য ডাক্তাররা হচ্ছেন, ডা. শামিম আল মামুন, ডা. হাসান নাজিরউদ্দীন, ডা. মহসিন মোল্যা, ডা. ফেরদাউস ও ডা. রাকিব। ডা. শরীফ হাসান এ সময় সাংবাদিকদের জানান, সাতক্ষীরা জেলায় ঠোঁট কাটা ও তালু কাটা যে সমস্ত রোগী অর্থের অভাবে চিকিত্সা নিতে পারেন না তাদেরকে তারা বিনামূল্যে তিনদিন যাবত্ ওষুধপত্র ও অপারেশনসহ বিভিন্ন ধরনের চিকিত্সা সেবা প্রদান করবেন।
