চার স্থানে পানিতে ডুবে ৪ জনের মৃত্যু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৫
কুমিল্লা চৌদ্দগ্রাম, জামালপুর বকশীগঞ্জ লোহাগড়াসহ বিভিন্ন স্থানে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। চৌদ্দগ্রাম (কুমিল্লা) কুমিল্লার চৌদ্দগ্রামে গত মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে ডুবে সিফা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামে। বকশীগঞ্জ (জামালপুর) বকশীগঞ্জে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে ফরহাদ হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ফরহাদ বকশীগঞ্জ পৌর শহরের গরু হাটি এলাকার জালাল মিয়ার পুত্র। লোহাগড়া (নড়াইল) লোহাগড়ার রামকান্তপুর গ্রামে গত মঙ্গলবার পুকুরে ডুবে স্কুল ছাত্রী মীম খানম (৮) মারা গেছে। সে উপজেলার শালনগর ইউপির রামকান্তপুর গ্রামের হিরু শেখের মেয়ে, রামকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। হোমনা (কুমিল্লা) কুমিল্লার মুরাদনগর উপজেলার মেটংঘর গ্রামে গতকাল বুধবার মো. ওমর ফারুক নামে (২) বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে প্রবাসী মো. সোলেমান মিয়ার পুত্র।