বগুড়া ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও আহত হয়েছেন ৪৬ জন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। বগুড়া বগুড়ার দুপচাঁচিয়ায় কোচের ধাক্কায় গত মঙ্গলবার সকালে সাথী আক্তার (৭) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের হাটসাজাপুর উত্তরপাড়া গ্রামের হাসেন আলীর মেয়ে। সে হাটসাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। সাথী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বগুড়া-নওগাঁ সড়ক পার হওয়ার সময় নওগাঁ থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি কোচ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক কোচটি আটক করেছে। দিনাজপুর চিরিরবন্দর উপজেলার সাইতারা গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় মৃত গুরুচরণের স্ত্রী গৌর বালা (৬০) ভ্যানযোগে যাওয়ার সময় পিছন থেকে দ্রুতগামী ভটভটির ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর রাতে তার মৃত্যু হয়।