মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন মো. শহীদ উল্লাহ, মো. হানিফ পাটোয়ারী, মো. রফিকুল ইসলাম, আলী আহম্মেদ, মো. ইলিয়াছ মিয়া, মো. হেলাল বকাউল ও মো. গিয়াস উদ্দিন। ৯টি ভোট কেন্দ্রে ১৭ হাজার ২৩ জন ভোটার রয়েছে। একাধিক প্রার্থী জানান, বেশ কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এজন্য তারা প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন। উপজেলা নির্বাচন ও রির্টানিং অফিসার মো. আ. আজিজ বলেন, ঐ ইউনিয়নের উপনির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
