রায়পুরায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সৃষ্ট সংঘর্ষে ১৫টি বসতঘর ভাংচুরসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতরা হলেন কাউছার, মাসুদুল আঃ জব্বারসহ ১০ জন। আহতদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিত্সা প্রদান করা হয়েছে।
এ ঘটনায় গতকাল বুধবার খোদাজিলা গ্রামের লোকজন মাইক দিয়ে ঘোষণা দিয়ে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মনিপুরা গ্রামে পুনরায় হামলা চালানোর চেষ্টা করলে রায়পুরা থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে খোদাজিলা গ্রামের লোকজন ছত্রভঙ্গ হয়ে ফিরে যায়।
