মঠবাড়িয়ার অসীম ২৬ দিন নিখোঁজ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলার ভাটিয়ারিতে বিধান স্টোর নামে এক দোকানের সেলসম্যান পিরোজপুরের মঠবাড়িয়ার অসীম সিকদার (২৪) গত ২৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। এক সন্তানের জনক অসীম উপজেলার কাকড়াবুনিয়া গ্রামের অনিল চন্দ্র সিকদারের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, গত চার মাস পূর্বে একই গ্রামের শেখর গোমস্তা ও পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের নিরঞ্জন হাওলাদার অসীমকে চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলার ভাটিয়ারিতে প্রাণ কোম্পানির ডিলার বিধান স্টোরে চাকরি দেয়। একই কোম্পানীতে কাজ করার সুবাধে তারা ভাটিয়ারির ট্রেন স্টেশন সংলগ্ন রাসেল সওদাগরের বাসায় ভাড়া থাকত। নিখোঁজ অসীমের ভাই মানিক লাল সিকদার জানান, গত ১ আগষ্ট শেখর অসীমকে ভাটিয়ারি থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সাগরীকা ট্রেনে তুলে দেয়। এরপর থেকে তার কোন সন্ধান না পেয়ে চট্টগ্রামের সীতাকুন্ড মডেল থানা ও মঠবাড়িয়া থানায় পৃথক দুইটি জিডি করা হয়েছে। এ ব্যাপারে সীতাকুন্ডু মডেল থানার এস আই আনোয়ারুল হক জানান, ভিকটিমকে উদ্ধারে পুলিশ তত্পর রয়েছে।