যশোরের অভয়নগর উপজেলার আড়পাড়া গ্রামের রথিন মল্লিক (২৫) নামের এক যুবক ২০ দিন যাবত্ নিখোঁজ রয়েছে। দীর্ঘদিনেও ছেলেকে খুঁজে না পেয়ে পাগলপ্রায় মা দ্বারে দ্বারে ঘুরে কেঁদে ফিরছেন। থানায় সাধারণ ডায়েরি করেও কোন সন্ধান না পাওয়ায় মুষড়ে পড়েছেন মা-বাবা-স্ত্রীসহ পরিবার-পরিজন।
জানা গেছে, অভয়নগর উপজেলার আড়পাড়া গ্রামের কৃষক খোকন মল্লিকের ছেলে রথিন মল্লিক (২৫) গত ১২ আগস্ট সকাল ৭টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ পরিচিতদের কাছে খোঁজ-খবর নিয়েও তার সন্ধান না পাওয়ায় গত ২১ আগস্ট রথিন মল্লিকের বাবা খোকন মল্লিক অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
