ভাণ্ডারিয়ায় জেপির কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া পাহলান বাড়ি সংলগ্ন বাজারে মঙ্গলবার বিকালে জাতীয় পার্টি জেপির এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য মো. ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. ক ামাল উদ্দিন জোমাদ্দার, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সভাপতি আঃ হালিম শরিফ, সম্পাদক রেজা আহম্মেদ দুলাল, বিধান চক্রবর্তী, ইউপি সদস্য সায়েদুর রহমান সাব্বির, বেলায়েত হোসেন, সাবেক ইউপি সদস্য মো. তাবারেক হোসেন, যুব সংহতি নেতা পরিক্ষীত মিশ্র, মানিক হাওলাদার ও সমাজ সেবক ফিরোজ ডাকুয়া প্রমুখ। পরে ভিটাবাড়িয়া কাপালির হাট মোড়ে জেপির এক কর্মীসভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা। এ ছাড়াও সন্ধ্যায় ভিটাবাড়িয়ার উত্তর শিয়ালকাঠী এদবর বাড়ি মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউপি চেয়ারম্যান ছাড়াও বক্তব্য রাখেন বিধান চক্রবর্তী, প্রফেসর স্বপন এদবর, দেবাশীষ হালদার, শিক্ষক শরজিত্ কুমার, সমাজ সেবক সুশীল চক্রবর্তী প্রমুখ। বক্তারা তৃণমূল পর্যায়ে সকল নেতা-কর্মীর প্রতি ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন যুব সংহতি নেতা শহিদুজ্জামান রাজু মল্লিক। স্থানীয় সরকার উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা গতকাল বুধবার ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধি সম্পর্কিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালক (যুগ্ম সচিব) স্থানীয় সরকার, বরিশাল বিভাগ প্রণয় কান্তি বিশ্বাস। ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাইয়েদা জাহানারা বারেক, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. শাহাদাত্ হোসেন হাজরা, কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, শফিকুল কবির বাবুল তালুকদার, তানভির হোসেন বাবু, মশিউর রহমান মৃধা প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্থানীয় সরকারের উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধির ক্ষেত্রে যার যার অবস্থান থেকে সবাইকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাজে আন্তরিক হতে হবে।