স্বচ্ছতার প্রমাণ পেলে বিএনপি নির্বাচনে অংশ নেবে :খাদ্যমন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা যখন সার্বিক প্রস্তুতির মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হবো যে আমরা নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন করতে চাই তখন বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেই আমার বিশ্বাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করবেন যে, তার নেতৃত্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব। মঙ্গলবার বাগেরহাটের মংলায় আধুনিক খাদ্য গুদামের (সাইলো) নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে মন্ত্রী এসব কথা বলেন। এসময়ে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার, বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।