বিধিবহির্ভূতভাবে প্রশসানিক কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগ এনে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম নজরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনে নিকট গতকাল বুধবার সকালে তিনি পদত্যাগপত্র জমা দেন।
অধ্যাপক এম নজরুল ইসলাম বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত ভঙ্গ করে যদি প্রশাসনিক কার্যক্রম চলে তাহলে তা আমি সমর্থন করতে পারি না। বিধি লঙ্গন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব শাহাবুদ্দিন সরকার বিধিবহির্ভূতভাবে বিভিন্ন প্রশাসনিক কাজে সরাসরি হস্তেক্ষেপ করছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এটি গ্রহণ করা হবে কিনা এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
