ব্লগার আসিফ হত্যার চেষ্টার মামলায় বাংলাটিমের প্রধান দুই দিনের রিমাণ্ডে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৫
ব্লগার আসিফ মহিউদ্দিনকে হত্যার চেষ্টার মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসীমউদ্দীন রাহমানীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী গতকাল বুধবার এ আদেশ দেন। এই মামলার তদন্তকারী গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন আদালতে জসীমের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে তাকে গত ২৭ আগস্ট ব্লগার রাজিব হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে নেয় ডিবি।