আরব আমিরাতে বাংলাদেশি খুন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৬
মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের বড়চেগ গ্রামের আরাফাত আলীকে (৪০) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ১ সেপ্টেম্বর দুবাইয়ে বাংলাদেশি ব্যবসায়ী আরাফাতকে হত্যা করায় তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। আরাফাতের স্ত্রী ছয়ফুল বেগম জানান, দুবাই শহরে ঠিকাদারী করতেন তার স্বামী। আরাফাতের কক্ষে এসে উপর্যুপরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ব্যবসায়ী আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসলে রমজান আলী নামে আরো এক ব্যবসায়ী আহত হয়েছেন। আরাফাতের মরদেহ দেশে ফিরিয়ে এনে দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। বাড়িতে স্ত্রী ছাড়াও ব্যবসায়ী আরাফাতের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে ফাহাদ আলী ও শিশু শ্রেণিতে পড়ুয়া ছেলে ফাহিম রয়েছে।