মানুষ তার চাহিদা পূরণে অনেক কিছুই করে। কিন্তু অভাব হয়তো কারো সঙ্গে প্রতারণা করে। কিন্তু অনেকে চাহিদা পূরণ করতে গিয়ে নিজের সন্তানকেও বিক্রি করতে দ্বিধাবোধ করে না! আর্জেন্টিনার এক মা তার ফ্রিজের চাহিদা পূরণে প্রতিবেশির কাছে মেয়েকেই বিক্রি করে দিয়েছেন!
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এইরেস নগরের বার্নাল এলাকায় গত সপ্তাহে পুলিশ একটি অ্যালুমিনিয়াম কারখানায় অভিযান চালায়। কারখানাটিতে গোপনে কড়াই তৈরি করা হতো। এখানে শিশুদের দিয়ে কাজ করানো হতো। পুলিশের অভিযানে একটি এগার বছরের মেয়েসহ পাঁচজনকে আটক করা হয়। আর তখনই পুলিশের কাছে এ ঘটনা জানায় মেয়েটি। পুলিশ জানায়, মেয়েটির মা পাবলা সিজারিনা মনোজোন একটি ফ্রিজ কিনতে প্রতিবেশির কাছে মেয়েটিকে বিক্রি করে দেন। ওই প্রতিবেশি তাকে নিয়ে অ্যালুমি-নিয়ামের কারখানায় কাজ করতে দেয়। সেখানে সে যৌন নির্যাতনের শিকার হয়েছিল বলে মেয়েটি পুলিশকে জানিয়েছে।-টাইমস অব ইন্ডিয়া
