দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্লাটফর্ম প্রিয়শপ ডটকম আয়োজন করেছে মাসব্যাপী ‘ঈদ শপিং ফেস্টিভাল’। ফেস্টিভাল উপলক্ষে বিভিন্ন পণ্যে ছাড়, ক্যাশব্যাক, অফার, কম্বো, ভ্যালু প্যাক থাকার পাশাপাশি ৫০০ টাকার অধিক পণ্য কিনলে সারা দেশে ফ্রি ডেলিভারি সুবিধা। পুরো রমজান মাস জুড়ে চলবে এই শপিং ফেস্টিভাল (http://bit.ly/2JkNp9M)। প্রিয়শপ ডটকম থেকে কেনাকাটায় বিকাশে পেমেন্টে মিলবে ২০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা। ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), ব্র্যাক ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেডে এবং ইউপে গ্রাহকরা পাবেন ১০ শতাংশ ডিসকাউন্ট। এছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপের অফিসিয়াল জার্সি মিলছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্লাটফর্ম প্রিয়শপ ডটকমে। অফিসিয়াল জার্সির মূল্য ১১৫০ টাকা। রয়েছে বাচ্চাদের জন্য বিশেষ জার্সি মূল্য ৮৭৫ টাকা। এই ঠিকানা থেকে ঘরে বসেই কেনা যাবে জার্সি।
