অমর শিল্পী আবদুল আলীমের ৩৯তম মৃত্যুবাষির্কী আজ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০১
অমর পল্লী সঙ্গীত শিল্পী আবদুল আলীমের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৩১ সালের ২৭ জুলাই মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি না থাকলেও তার গাওয়া গানগুলো আজও সমানভাবে জনপ্রিয়। নতুন প্রজন্মের শিল্পীরা এখনো তার গান কণ্ঠে ধারণ করে বাহবা কুড়াচ্ছেন। অসংখ্য ভাটিয়ালি, দেহতত্ত্ব, মুর্শিদী, ইসলামী আর লোকসঙ্গীতের মাধ্যমে তিনি শ্রোতাদের কাছে অমর হয়ে থাকবেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আবদুল আলীম সংগীত পরিষদ আজ সকালে মরহুম শিল্পীর মাজার জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করবে। বিভিন্ন টিভি চ্যানেল অমর এই শিল্পীর জীবনের ওপর করবে বিশেষ অনুষ্ঠান প্রচার।