শোক সংবাদ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০১
এম এস হক ফেনী সদর উপজেলার বালিগাঁও নিবাসী ও বাংলাদেশ নৌ বাহিনীর (অব) নাবিক, এম এস হক গত ৩০ আগষ্ট হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। অবসর জীবনে তিনি বহু সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আব্দুস সালাম (পেয়ারা মিয়া) ভাষাসংগ্রামী নেত্রকোনা জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ও সাবেক পৌর কমিশনার আব্দুল সালাম তালুকদার ওরফে পেয়ারা মিয়া (৮৫) জেলা শহরের উকিলপাড়াস্থ নিজ বাসভবনে সোমবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।