সফরের সর্বোত্তম সামগ্রী :মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা বলেন ‘হজ্বের মাসগুলো সুনির্দিষ্ট। অতঃপর যে কেউ এই মাসগুলোর মধ্যে হজ্বের সংকল্প করে, তবে সে হজ্বের মধ্যে স্ত্রী-সহবাস, অন্যায়-আচরন, কলহ-বিবাদ করতে পারবে না। তোমরা উত্তম কাজের যা কিছু কর, আল্লাহ তা জানেন; আর তোমরা পাথেয়ের ব্যবস্থা করিও; নিশ্চিত উত্কৃষ্টতম পাথেয় হচ্ছে তাকওয়া (সূরা বাক্বারাঃ ১৯৭)।
সফরের সঙ্গী বাছাই করুন : হজ্বের সফরের পূর্বেই মহান আল্লাহর সুবহানাহু ওয়া তা’য়ালার একজন সত্কর্মশীল বান্দা সঙ্গী হিসেবে বাছাই করুন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালার কাছে দো’আ করুন। এবং আপনার মন ও মগজ পূর্ণ করুন ধৈর্য্য ও সহিঞ্চুতায় রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম বলেছেন,‘ তোমরা তোমাদের হজ্বের বিভিন্ন নিয়ম-কানুন আমার থেকে গ্রহন কর’ (মুসলিম)। ‘তোমাদের জন্যে অবশ্যই আল্লাহর রসূলের মাঝে (অনুকরনযোগ্য) উত্তম আদর্শ রয়েছে এমন প্রতিটি ব্যক্তির জন্য, যে আল্লাহ তা’য়ালার সাক্ষাত পেতে আগ্রহী এবং যে পরকালের (মুক্তির) আশা করে’ (সূরা আহযাবঃ ২১)। ‘মুমিনদেরকে বলুনঃ তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে; এটা তাদের জন্য পরিত্রতম। মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে। তারা যেন যা সাধারণত:প্রকাশ থাকে তা ব্যতীত তাদের অলংকার বা সৌন্দর্য প্রকাশ না করে, তাদের ঘাড় ও বক্ষদেশ যেন মাথায় কাপড় (ওড়না বা চাদর) দ্বারা আবৃত রাখে, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সজোরে না হাটে’ (সূরা নূরঃ ৩০-৩১)।
পুরুষদের হজ্বের সফর সামগ্রী :১. ইহরামের কাপড় ২/৩ সেট ২. দুই ফিতা যুক্ত স্পঞ্জের স্যান্ডেল (ইহরাম সময়কালীন) ২ জোড়া ৩. চামড়ার স্যান্ডেল (মক্কা-মদিনা-জেদ্দা-ঢাকা চলাচল) ১ জোড়া ৪. কোমরের বেল্ট (ইহরাম সময়কালীন) ১টি ৫. ব্যাগ (ছোট) পাসপোর্ট এবং উভয় হারামে পবিত্র কুরআন বহন ১টি ৬. কুরআন শরীফ-বাংলা অর্থ সহ/ দো’আর বই/ দো’আর লিষ্ট ১টি করে ৭. ব্যাক-প্যাক (মিনা-আরাফা-মুজদালিফার জন্য) ১টি ৮. কাপড়ের ব্যাগ (ছোট) মসজিদুল হারামে স্যান্ডেল বহনের জন্য ১টি ৯. কাপড়ের ব্যাগ (খুব ছোট) পাথর বহনের জন্য (মিনায়) ১টি ১০. সাত দানার তসবীহ (তাওয়াফ এবং সাঈর সময় হিসাবের জন্য) ১টি ১১. বাতাস দিয়ে ফুলানো বালিশ (মিনা-আরাফা-মুজদালিফা) ১টি ১২. গামছা/তোয়ালে, বিছানার চাদর, ছাতা ছোট (ভাজ করা যায়) ১টি করে ১৩. লুঙ্গী/পায়জামা, রাতে ঘুমানোর কাপড়/গেঞ্জি (স্যান্ডো) ২টি ১৪. পায়জামা (বড় পকেট যুক্ত) এবং পাঞ্জাবী ৪/৫ সেট ১৫. শীতের সময়ে শীতের কাপড় (মাফলার /জ্যাকেট/শাল) ১টি করে ১৬. সিরামিক/মেলামাইনের প্লেট, গ্লাস/মগ, চামচ, ফল কাটার ছুরি ১টি করে ১৭. তালাযুক্ত মাঝারী সাইজের ট্রলি স্যূটকেস/বড় চেইনযুক্ত ব্যাগ ১টি ১৮. মোবাইল ফোন, প্রয়োজনীয় নোটবুক, কলম এবং মার্কার পেন ১টি করে ১৯. চশমা (রিডিং গ্লাস) ঝুলানো ফিতাসহ ও সান গ্লাস ২টি ২০. গোঁফ কাটার কাঁচি/ট্রিমার ও নেইল কার্টার ১টি করে ২১. গোসল ও কাপড় ধোবার সাবান/পাউডার এবং টয়লেট পেপার (৬ রোল) ২২. প্রয়োজন অনুযায়ী সৌদী রিয়াল/ক্রেডিট কার্ড (পাসওয়ার্ড সহ) ২৩. ভেসলিন (গন্ধহীন), টুথপেষ্ট, টুথব্রাশ/ মেসওয়াক, সুই-সুতা, নাইলনের রশি ২৪. প্রয়োজনীয় ব্যক্তিগত ঔষধ, প্রেসক্রিপসন সহ (৪০ দিনের জন্য) ২৫. অতিরিক্ত ঔষধঃ (প্রয়োজনে যে কোন হাজীকে দিতে কার্পণ্য করবেন না) ক) মাথা ব্যথা/জ্বর (প্যারাসিটামল/নাপা এক্সাট্রা) খ) পেটের অসুখ (ইমোটিল) গ) গ্যাস (রেনেটিড/ নিউটেক/ এন্টাসিড/ রেসোনিক) ঘ) এন্টিবায়টিক (এ্যাজিথ্রোমাইসিন) ঙ) গলা ব্যাথা, কোমর, পায়ের হাটু ও গিরা ব্যাথার ঔষধ চ) এন্টিহিসটামিন (এলাট্রোল) ছ) কফ সিরাপ, জ) কোষ্ঠ কাঠিন্য ইত্যাদি।
মহিলাদের হজ্বের সফর সামগ্রী : ১. সেলোয়ার কামিজ, ওড়না (ইহরাম ও ৪০ দিন ব্যবহারের জন্য) ৫/৬ সেট ২. বোরকা/বড় হিজাব ২/৩ সেট ৩. চামড়ার স্যান্ডেল/ কেডস (সবসয়ম চলাচলের জন্য) ২/৩ জোড়া ৪. দুই ফিতা যুক্ত স্পঞ্জের স্যান্ডেল (বাথরুম ব্যবহারের জন্য ২/৩ জোড়া ৫. ব্যাগ (ছোট) পাসপোর্ট এবং উভয় হারামে পরিত্র কুরআন বহন ১টি ৬. কুরআন শরীফ-বাংলা অর্থ সহ/দো’আর বই/দো’আর লিষ্ট ১টি করে ৭. ব্যাক-প্যাক (মিনা-আরাফা-মুজদালিফার জন্য) ১টি ৮. কাপড়ের ব্যাগ (ছোট) মসজিদুল হারামে স্যান্ডেল বহনের জন্য ১টি ৯. কাপড়ের ব্যাগ (খুব ছোট) পাথর বহনের জন্য (মিনায়) ১টি ১০. সাত দানার তসবীহ (তাওয়াফ এবং সাঈর সময় হিসাবের জন্য) ১টি ১১. বাতাস দিয়ে ফুলানো বালিশ (মিনা-আরাফা-মুজদালিফা) ১টি ১২. গামছা/তোয়ালে, বিছানার চাদর, ছাতা ছোট (ভাজ করা যায়) ১টি করে ১৩. রাতে ঘুমানোর কাপড় (ম্যাক্সি) ২/৩ সেট ১৪. শীতের সময়ে শীতের কাপড় (কার্ডিগান/শাল) ১টি করে ১৫. সিরামিক/মেলামাইনের প্লেট, গ্লাস/মগ, চামচ, ফল কাটার ছুরি ১টি করে ১৬. তালাযুক্ত মাঝরী সাইজের ট্রলি স্যূটকেস/বড় চেইনযুক্ত ব্যাগ ১টি ১৭. মোবাইল ফোন, প্রয়োজনীয় নোটবুক, কলম এবং মার্কার পেন ১টি করে ১৮. চশমা (রিডিং গ্লাস) ঝুলানো ফিতাসহ ও সান গ্রাস ২টি করে ১৯. চুল কাটার কাঁচি ও নেইল নেইল কার্টার, আই শেড ১টি করে ২০. গোসল ও কাপড় ধোবার সাবান/পাউডার এবং টয়লেট পেপার (৬ রোল) ২১. প্রয়োজন অনুযায়ী সৌদী রিয়াল/ক্রেডিট কার্ড (পাসওয়ার্ড সহ) ২২. ভেসলিন (গন্ধহীন), টুখপেষ্ট, টুথব্রাশ/ মেসওয়াক, সুই-সুতা, নাইলনের রশি ২৩. প্রয়োজনীয় ব্যক্তিগত ঔষধ (৪০ দিনের জন্য) ও স্যানিটারী ন্যাপকিন ২৪. অতিরিক্ত ঔষধঃ (প্রয়োজনে যে কোন হাজীকে দিতে কার্পণ্য করবেন না) ক) মাথা ব্যথা/জ্বর (প্যারাসিটামল/ নাপা এক্সাট্রা) খ) পেটের অসুখ (ইমোটিল) গ) গ্যাস (রেনেটিড/ নিউটেক/ এন্টাসিড/ রেসোনিক) ঘ) এন্টিবায়টিক (এ্যাজিথ্রোমাইসিন) ঙ) গলা ব্যাথা, কোমর, পায়ের হাটু ও গিরা ব্যাথার ঔষধ চ) এন্টিহিসটামিন (এলাট্রোল) ছ) কফ সিরাপ, জ) কোষ্ঠ কাঠিন্য ইত্যাদি।
