সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত পবিত্র দুই মসজিদ—মসজিদুল হারাম ও মসজিদে নববীর নিরাপত্তা ও শান্তির জন্য দোয়া করেছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামী আলোচক ও দায়ী মাওলানা তারিক জামিল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দোয়া করেন।
দোয়ায় মাওলানা তারিক জামিল পবিত্র কাবা শরিফ, মসজিদে নববীসহ হারামাইন শরিফাইন ও এর আশপাশের পুরো এলাকাকে সব ধরনের বিপদ-আপদ, হামলা ও অশুভ শক্তি থেকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
তিনি বলেন, ‘হে আল্লাহ! আপনার পবিত্র ঘর কাবা শরিফ, মসজিদে নববী এবং দুই পবিত্র মসজিদের অংশ পুরো ভূমিকে সব ধরনের বিপদ-আপদ, হামলা ও অশুভ শক্তি থেকে হেফাজত করুন।’
দোয়ায় তিনি হারামাইন শরিফাইনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখারও প্রার্থনা করেন। তিনি বলেন, এসব পবিত্র স্থানের নিরাপত্তা মানুষের অন্তরকে প্রশান্ত করে এবং এর নিরাপত্তা ও পবিত্রতা আমাদের কাছে আমাদের নিজেদের জীবনের চেয়েও প্রিয়।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FTariqJamilOfficial%2Fposts%2Fpfbid0BGNtfRTnY2j1SfdCxQMnuBwk2uZkhDfBdbHZv5SjJoaNNz5jcgU4A3LEyPFnsWLjl&show_text=true&width=500" width="500" height="627" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
মাওলানা তারিক জামিল আরও বলেন, হে পরওয়ারদিগার! আপনার দয়া ও অনুগ্রহে হারামাইন শরীফাইনকে সবসময় শান্তি ও নিরাপত্তার কেন্দ্রবিন্দু বানিয়ে রাখুন।
দোয়ার শেষে তিনি বলেন, ‘হে বিশ্বজগতের প্রতিপালক, আমাদের এ দোয়া কবুল করুন। আমিন।’
প্রসঙ্গত, পবিত্র নগরী মক্কাতে হুথিরা ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট বুধবার বলেছে, হুথিদের এ ড্রোন মক্কার আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে মক্কার আকাশসীমায় হুথিরা এ ড্রোন ছোড়ে বলে অভিযোগ করেছে সৌদি আরব।
তবে মক্কা নগরীতে ড্রোন হামলাল অভিযোগ অস্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। সৌদির এ অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ হিসেবে অভিহিত করেছে হুথিরা। সশস্ত্র এ গোষ্ঠীর পলিটিক্যাল ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ বলেছেন, মক্কায় হামলার দাবি একটি ঘৃণ্য মিথ্যা। যা এর আগেও দাবি করা হয়েছে। কিন্তু এখন এমন দাবি আর কাউকে ভুল বোঝায় না।

