ইসলামী ব ই প রি চি তি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২৬
নাম: হজ্ব, ওমরাহ্ ও জিয়ারত সংকলন: মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ্ সহযোগিতায়: আলহাজ্ব মাওলানা আফসার উদ্দীন সম্পাদনায়: মাওলানা মুফতী মুহাম্মদ জাকারিয়া প্রকাশনায়: মীনা বুক হাউজ, বুক এন্ড কম্পিউটার কমপ্লেক্স, ৪৫, বাংলাবাজার, ঢাকা প্রকাশক: আবু জাফর, হাদিয়া: ২০০ টাকা মাত্র হজ্ব দ্বীন ইসলামের পঞ্চম স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিশ্ব মুসলিমের মহাসম্মিলন। যা অনুষ্ঠিত হয় আল্লাহর ইবাদতের জন্য নির্মিত সর্বপ্রাচীনগৃহ মসজিদুল হাবাম বায়তুল্লাহকে কেন্দ্র করে। বিশেষত হেরেম শরীফ থেকে দূরে অবস্থিত মুসলিম নর-নারীর জন্য জীবনে একবারই মাত্র হজ্ব আদায় করা ফরজ। আর যুগপত্ অর্থ সম্পদ ব্যয় এবং শারীরিক কষ্ট পরিশ্রম সংশ্লিষ্ট ইবাদত এ কারণে একমাত্র বিত্তশালীদের জন্যই হজ্ব ফরজ করা হয়েছে। আর যেহেতু হজ্ব ফরজ ইবাদত তাই এটা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নির্দেশ মোতাবেক। এখানে কোনো প্রকার খামখেয়ালীপনার সুযোগ নেই। সেইজন্য হজ্ব গমনেচ্ছু সকলেরই উচিত্ যথাসম্ভব হজ্বের প্রয়োজনীয় ফরজ ওয়াজিব সুন্নাত, মুস্তাহাব ও সকল আরকান ও আহকামসহ বিস্তারিত মাসআলা মাসায়িল। এই বইটি হতে হজ্ব গমচ্ছুে আল্লাহর পবিত্র ঘরের মেহমানগন পাবেন— কুরআনের আলোকে হজ্ব, হাদিসের আলোকে হজ্ব, হজ্বের ফজিলত, হজ্বের সওয়াব হচ্ছে জান্নাত, হজ্বের ওয়াজিব, কাবা শরীফের ইতিহাস, আরাফা দিবসের কার্যাবলী, মুজদালেফায় রাত্রি অবস্থানের নিয়মাবলী, কুরবানির বিধান, কংকর নিক্ষেপের নিয়ম পদ্ধতি, মদীনা শরীফ জেয়ারতসহ বিস্তারিত তথ্য। যা হজ্বযাত্রীদের প্রয়োজন। আমরা গ্রন্থটির বহুল প্রচার কামনা করছি। নাম: মাসায়িলে হজ্ব ও উমরাহ লেখক: হাফেজ মাওলানা মুফতী মুহাম্মদ খাইরুল্লাহ প্রকাশনায়: মাকতাবাতুল আযহার, আদর্শনগর রোড, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২ শুভেচ্ছা বিনিময়: ১০০ টাকা (নির্ধারিত) কুরআনে আল্লাহ তায়ালা বলেন, যারা পথ খরচে সক্ষম তাদের জন্য হজ্ব ফরজ করে দেয়া হয়েছে। আর রসূল (স.) বলেছেন, যাদের ওপর আল্লাহ হজ্ব ফরজ করেছেন, তারা যদি হজ্ব না করে মৃত্যুবরণ করে তাহলে আমার পক্ষ থেকে তার জন্য কোনো সুপারিশ নেই। সেই কারণে প্রত্যেক সামর্থবান মুসলমানের উচিত্ হলো— হজ্ব ফরজ হওয়া মাত্রই তা আদায় করা যেমন ওয়াক্ত হওয়া মাত্রই নামাজ পড়া জরুরি। তেমনি হজ্ব ফরজ হওয়া মাত্রই তা আদায় করা কর্তব্য হয়ে দাড়ায়। আলোচ্য বইটিতে মাসায়িলে হজ্ব ও উমরাহ হজ্ব কার ওপর ফরজ, ইহরাম ও তালবিয়াহ, ইহরামের নিয়ম, তাওয়াফের মাসআলা, সাফা মারওয়ায় সায়ীর মাসআলা, উকুফে মুজদালেফা ও উকুফের নিয়ম, হজ্বের কুরবানি ও ঈদের কুরবানি এক নয়, মাহিলাদের জন্য জরুরি মাসআলা, জিলহজ্বের ৮ম, ৯ম, ১০ম, ১১তম, ১২তম ও ১৩তম দিবসের কার্যাবলী, তাওয়াফে বিদা ইত্যাদি বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা মনে করি প্রত্যেক হজ্ব যাত্রীর জন্য এটা অত্যাবশ্যক। বইটির ব্যাপক প্রচার প্রত্যাশা করছি। আবদুল আলিম আল-আসাদ