আমেরিকা একবার মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করল। তো, বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ গিয়ে হাজির হলো। কিন্তু শর্ত ছিল যে শুধুমাত্র একজনই যেতে পারবে এবং সে পরবর্তীতে আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না। প্রথম আবেদনকারী একজন ভারতীয় ইঞ্জিনিয়ার ছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো তিনি যাওয়ার জন্য কত টাকা চান। শুনে তিনি বললেন, ‘১ মিলিয়ন ডলার, সে টাকার অর্ধেক আমি আমার পরিবারকে দিতে চাই। বাকি অর্ধেক দান করতে চাই।’
এর পরের আবেদনকারী ছিলেন একজন ফরাসি ডাক্তার। তাকে জিজ্ঞেস করা হলো যাওয়ার জন্য তিনি কত টাকা চান। তিনি উত্তর দিলেন, ‘২
মিলিয়ন। এর মাঝে ১ মিলিয়ন আমার পরিবারের জন্য আর বাকি ১ মিলিয়ন মেডিকেলের উন্নয়নের জন্য দান করতে চাই।’
এবার তৃতীয় আবেদনকারী। তিনি ছিলেন রাশিয়ার একজন সরকারি কর্মচারী। তাকে জিজ্ঞেস করা হলো তিনি কত টাকা চান। তিনি প্রশ্নকর্তার কানে কানে ফিসফিস করে বললেন, ৩ মিলিয়ন!
প্রশ্নকর্তা শুনে অবাক। জানতে চাইলেন আপনি অন্য সবার চেয়ে এত বেশি চাইছেন কেন? তখন রুশ কর্মচারীটি আবার তার কানে কানে বলল, ১ মিলিয়ন আমি রাখব। এক মিলিয়ন আপনাকে দেবো আর আরেক মিলিয়ন ভারতীয় ইঞ্জিনিয়ারটাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেবো।
ব্যাকরণ ক্লাস চলছে-
শিক্ষক :আমি আগামীকাল বাড়িতে গিয়েছিলাম। এই বাক্যটি কি সঠিক?
ছাত্র :না স্যার, এটা ভুল।
শিক্ষক :কেন এটা ভুল বলো তো?
ছাত্র :কেন আবার? আগামীকাল তো আমাদের পরীক্ষা। আর আমাদের পরীক্ষা ফেলে আপনি নিশ্চয়ই বাড়িতে যাবেন না! তাই বাক্যটা ভুল!
