নরসিংদীতে পাঁচ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:২০
গত বুধবার বিকেলে এক জটিকা অভিযানে নরসিংদী পুলিশ ৫ হাজার বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করেছে। আটক করেছে ফেন্সিডিল বহনকারী একটি ট্রাক। পুলিশ জানায়, ভারতীয় সীমান্ত এলাকা থেকে ১২টি বস্তায় ৫ হাজার বোতল ফেন্সিডিল নিয়ে গরু বহনকারী একটি ট্রাকযোগে নরসিংদী নিয়ে আসে। জানা যায়, সাহেবপ্রতাব এলাকায় সিএনজি নেয়ার সময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ট্রাকটি আটক করে। ট্রাকের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায় । এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে।