বিজিবি মহাপরিচালকের নাম ব্যবহার করে ৩৮ বিজিবি’র অধিনায়কের সাথে দেখা করতে এসে আটক হয়েছে সীমান্তের শীর্ষ চোরাকারবারি ৮ মামলার আসামিসহ ৩ প্রতারক। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা ৩৮ বিজিবি’র প্রধান গেট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল— ৮ মামলার আসামি ও সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারি তলুইগাছা গ্রামের আব্দুল খালেক, খুলনা জেলার বয়রা এলাকার মেহেদী হাছান ও রাজবাড়ি জেলার পংশা উপজেলার বড় পাঠুরিয়া গ্রামের আছাদুজ্জামান।
